সূচনা
হযরত আবু বকর (রা) ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। শিশুকাল থেকেই তিনি কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। পবিত্র কুরআনের জ্ঞান ছিলো তাঁর অসাধারণ। তিনি বড় কবি, সুবক্তা ও দানশীল ছিলেন।
জন্ম ও বংশ পরিচয়
তিনি ৫৭৩ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কুহাফা উসমান আর মাতার নাম সালমা। তাঁর পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী ।
ইসলাম ধর্ম গ্রহণ
নবিজির দাওয়াত পেয়ে হযরত আবু বকর (রা) পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন । আর ইসলাম গ্রহণের পর তিনি অনেক ক্রীতদাসকে কিনে নিয়েছিলেন এবং মুক্ত করে দিয়েছিলেন তাদের নির্যাতন থেকে।
ইসলামে তাঁর অবদান
তিনি মহানবি হযরত মুহাম্মদ (স)- এর সর্বাধিক প্রিয় সাহাবি ছিলেন। নবিজি (স)- এর সাথে তাঁর গভীর বন্ধুত্ব ছিলো। তিনি ছিলেন সাহসী ও প্রভাবশালী । তাই তিনি ইসলাম ধর্ম গ্রহণের পর প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন।
আরও পড়ুন : মহানবী সাঃ এর জীবনী – রচনা ১০০, ২০০ ও ৩০০ শব্দ – PDF
ইসলাম ধর্ম প্রচার করার সময় মক্কার অনেক লোক মহানবী (স)-এর সঙ্গে শত্রুতা শুরু করলে তিনি মহানবী (স) কে সাহস যুগিয়েছিলেন । তিনি নিজের অর্থে ক্রীতদাস বেলাল (রা) এবং আরো অনেক ক্রীতদাসকে ক্রয় করে মুক্তি দেন। তাবুক যুদ্ধে তিনি তাঁর সমস্ত সম্পদ মহানবী (স)- কে দান করেন ।
চারিত্রিক বৈশিষ্ট্য
মহানবী হযরত মুহাম্মদ (স)- এর ইন্তেকালের পর তিনি সমগ্র মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত হন। তিনি ছিলেন গরিবের বন্ধু, নিংস্ব, দুঃখী ও অভাবী মানুষের আপনজন। খলিফা হয়েও তিনি তাদের কাছ থেকে দূরে সরে যান নি । মহান সেবক ছিলেন তিনি । তাই মহানবী (স) বলেছিলেন, ইসলাম প্রচারে সামর্থ্য ও ধন সম্পদ দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আবু বকর (রা)।
মৃত্যু
তিনি দীর্ঘ ১৫ দিন জ্বরে ভুগে ৬৩৪ খ্রিষ্টাব্দের ২৩ এ আগস্ট মৃত্যুবরণ করেন। ইন্তেকালের সময় তিনার বয়স ছিল প্রায় ৬৩ বছর। তিনার ইচ্ছা অনুযায়ী তিনাকে মহানবী (সা)এর পাশে কবর দেয়া হয়।
উপসংহার
তিনি ছিলেন দায়িত্বশীল মানুষ । কীভাবে মানুষের ভালো করা যায় এই ভাবনাই ছিলো তাঁর । তিনি রাজকোষের রক্ষক ছিলেন। অভাবের জন্য উপোস করলেও তিনি রাজকোষের কিছু ভোগ করেন নি। সত্যি মহৎ মানুষ ছিলেন তিনি ।
আপনার পছন্দ হতে পারে এমন আরও
This is so good composion. Thanks a lot for it. I wish you would become a good writer.Again thanks a lot.
This is so good composion. Thanks a lot for it. I wish you would become a good writer.Again thanks a lot.