বাংলা প্রবন্ধ রচনা : নামাজের গুরুত্ব

উপস্থাপনা : 

নামাজ বেহেশতের চাবি। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজের স্থান দ্বিতীয়। এটি শ্রেষ্ঠ ইবাদত। এর আরবি প্রতিশব্দ সালাত । এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা, আল্লাহর পবিত্রতা ও গুণাগুণ বর্ণনা করা ৷

নামাজের গুরুত্ব:

নামাজের বিরাট গুরুত্ব রয়েছে। ইসলাম উহার বেশ গুরুত্ব দিয়েছে এবং উহাকে দ্বীনের সবচেয়ে বড় স্তম্ভ করেছে। এ কারণে আল্লাহ তা’আলা মুসলমানদেরকে ৮৩ বার সালাত আদায়ের নির্দেশ দিয়ে বলেছেন- “তোমরা সালাত কায়েম কর, আর যাকাত আদায় কর।” আর সালাতকে মুসলিম ও কাফিরের মাঝে পার্থক্যের নিদর্শন বানিয়েছেন। রাসূল (স) বলেছেন- “সালাত হচ্ছে মুসলিম ও কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী।”

নামাজ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম :

নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় । নামাজ মুমিনের জন্য মিরাজস্বরূপ । রাসুল (স) বলেছেন, তুমি এমনভাবে নামাজ পড়, যেন তুমি আল্লাহকে দেখছ। যদি তাঁকে তুমি দেখতে না পাও, তবে মনে রেখ আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন ৷ 

নামাজ ঈমানের পরিচায়ক : 

নামাজ ঈমানদার ও কাফেরের মধ্যে পার্থক্যকারী। এ নামাজ ঈমানের বাহ্যিক প্রকাশ । রাসুল (স) বলেছেন, কারো ঈমান পরীক্ষা করতে হলে তার নামাজ দেখ। তিনি অন্যত্র বলেছেন, নামাজ হলো ঈমান ও কুফরের পার্থক্যকারী।

নামাজ পাপ থেকে দূরে রাখে  : 

নামাজের মাধ্যমে পাপ হতে বিরত থাকা যায়। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল ও খারাপ কাজ হতে দূরে রাখে। ফলে নামাজি আল্লাহর ভয়ে সর্বদা লোভ-লালসা ও হিংসা-বিদ্বেষসহ যাবতীয় অনাচার হতে দূরে থাকে।

আরও পড়ুন : নামাজের শিক্ষা / সমাজ সংস্কারে নামাজের ভূমিকা – রচনা 

নামাজ সমতা ও ঐক্য সৃষ্টি করে : 

নামাজ মানুষে মানুষে ভেদাভেদ দূর করে আমীর, ফকির, ধনী, দরিদ্র সবাইকে একই কাতারে দাঁড় করায়। এতে সামাজিক শ্রেণিবৈষম্যের দেয়াল ভেঙে সমতা ও ঐক্য সৃষ্টি হয়।

সমাজসংস্কার : 

নামাজ শুধু একটি ইবাদতই নয়; নামাজ সমাজ সংস্কারের শ্রেষ্ঠ মাধ্যম। নামাজের মাধ্যমেই মানুষ ঐক্য, শৃঙ্খলা ও সাম্যের শিক্ষা লাভ করে। তাই নামাজের মাধ্যমে আদর্শ ইসলামি সমাজ নির্মাণ সহজ হয় ।

আরও পড়ুন : ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান -বাংলা প্রবন্ধ রচনা 

নামাজ শাস্তি হতে রক্ষা : 

নামাজ ভয়াবহ শাস্তি হতে বেঁচে থাকার মাধ্যম। কেননা রাসুলুল্লাহ (স) বলেছেন, “যারা আজান শুনেও নামাজের প্রতি অবহেলা করে নিজেদের ঘর হতে বের হয় না, তাদের ঘরে আগুন লাগিয়ে দিতে আমার ইচ্ছে হয়।”

নামাজ শৃঙ্খলাবোধ শিক্ষা দেয় : 

নামাজের মাধ্যমে মানুষ সামাজিক শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করে। দৈনিক নির্দিষ্ট পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীর মধ্যে শৃঙ্খলাবোধ ও সময়ানুবর্তিতার গুরুত্ব সৃষ্টি হয়। এতে তার মাঝে সামাজিক কর্তব্যবোধ সৃষ্টি এবং নেতার আনুগত্য ও নেতৃত্বদানের গুণ সম্পর্কে শিক্ষালাভ হয় ৷ বিশ্বের মাঝে নামাজের মত এত শৃঙ্খলাবোধ আর কোথাও নেই। 

নামাজের মর্যাদা :

নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ‘ইবাদাত ও আনুগত্য এবং নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম। উহা দুনিয়া ও আখিরাতের সাফল্যের মূল ভিত্তি। যেমন আল্লাহ তা’আলা বলেন- “মু’মিনগণ সফল হলো, যারা তাদের সালাতে ভীত ও সন্ত্রস্ত।” উহা মু’মিনের জন্য মিরাজ স্বরূপ। রাসূল (স) বলেছেন- “সালাত মু’মিনদের মিরাজ স্বরূপ।”

উপসংহার : 

ইসলামি জীবনব্যবস্থায় নামাজের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর সকল মুসলমানদের জন্য নামাজ ফরজ। তাই আমাদের উচিত যথাসময়ে যথাযথ নিয়মে নামাজ আদায় করা এবং অন্যকে উদ্বুদ্ধ করা।


Author

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে সকল শ্রেণীর শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment